বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাতটি জরুরি নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।


\r\n

নির্দেশনায় বলা হয়েছে, প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে সচিবালয়ের প্রতিটি ভবন ও চত্বরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিরাপত্তা নিশ্চিত করতে নিচের সাতটি সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে:


\r\n

১. সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

\r\n

২. কোনো মন্ত্রণালয় বা বিভাগের সম্মেলন কক্ষে অনুমতি ছাড়া সভা, সমাবেশ কিংবা পেশাগত সংগঠন বা সমিতির কোনো বৈঠক আয়োজন করা যাবে না।

\r\n

৩. সন্ধ্যা ৬টার পর দাফতরিক প্রয়োজনে সচিবালয়ে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তা অবহিত করতে হবে।

\r\n

৪. সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোনো ছুটির দিনে সচিবালয়ে দাফতরিক প্রয়োজনে প্রবেশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।

\r\n

৫. সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই প্রবেশ পাস দৃশ্যমান স্থানে রাখতে হবে।

\r\n

৬. সচিবালয়ের ভেতরে কোনো লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন টানানো বা স্থাপন করা যাবে না।

\r\n

৭. সচিবালয়ে প্রবেশকালে ব্যক্তিগত নিরাপত্তা এবং যানবাহনের তল্লাশি নিরাপত্তা বাহিনী দ্বারা নিশ্চিত করা হবে।


\r\n

উল্লেখিত নির্দেশনাগুলো কঠোরভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।