ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে হাজার হাজার ছাত্র-জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছেন।
মানিক মিয়া এভিনিউতে দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়। এ সময় চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেটের মাধ্যমে ছাত্র-জনতা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সংসদ ভবন এলাকায় জড়ো হতে থাকেন।
\r\n\r\n\r\n
সারিতে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি এস এম নজরুল ইসলাম বলেন, হাদির মতো মানুষ হাজার বছরে একবার জন্ম নেয়। এমন একজন মানুষের জন্য দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়ানোও সৌভাগ্যের। প্রয়োজনে সারাদিন অপেক্ষা করতেও আমরা প্রস্তুত। আমার ইচ্ছে ছিল, হাদি ভাই সুস্থ হয়ে দেশে ফিরলে তাঁর নির্বাচনী প্রচারণায় অংশ নেব। এখন সে সুযোগ আর থাকল না, এটিই আমার সবচেয়ে বড় দুঃখ।





