জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বিষয়টি জামায়াতে ইসলামী ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে।

পোস্টে জানানো হয়েছে, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন।