শেরপুরে সদর থানার এএসআই মো. শাহিনুল ইসলাম (৪০)কে ঝুলন্ত অবস্থায় তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে।
নিহত এএসআই শাহিনুল ইসলামের বাড়ি জামালপুর জেলার পিয়ারপুরের টেবিচর এলাকায়। তার বাবার নাম মৃত শামসুল হক মাস্টার। তিনি গত পাঁচ মাস ধরে সদর থানায় কর্মরত ছিলেন।
শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।





