ফুলবাড়ি উপজেলা প্রতিনিধিঃদিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে বরেন্দ্র কর্তৃক পরিচালিত ৪ টি গভীর নলকূপে তালাবদ্ধ করেছে আওয়ামিলীগের লোকজন। এতে করে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার কৃষক।
সরজমিনে গিয়ে দেখা যায় গভীর নলকূপের আপারেটর ও লাইনম্যানরা জানায় শিবনগর ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল আজ সকাল ১০ ঘটিকায় ঐ এলাকার ৪ টি গভীর নলকূপের লাইন ম্যানদের বিছানা বালিশ বের করে দিয়ে নিয়োগপ্রাপ্ত অপারেটরদের দেওয়া তালা ভেঙ্গে ফেলে নতুন করে তালাবদ্ধ করে দেয়।
এতে করে পানি না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার কৃষক। এই অবস্থায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।বিষয়টি নিয়ে দ্রুত সমাধান চায় সাধারণ কৃষক। এদিকে ইউ পি সদস্য আশরাফুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান ১৯ বছর যাবত আমরা এই গভীর নলকূপ গুলো পরিচালনা করে আসছিলাম ৫ আগস্টের পর নতুন করে অপারেটর নিয়োগ করা হলে আমরা সেখানে ভিড়তে পারিনি, তিনি আরও বলেন যারা গভীর নলকূপ গুলো পরিচালনা করছে আশেপাশে তাদের কোন জায়গা জমি নেই, তারা চড়া মূল্য নিচ্ছে এবং কৃষকদের কাছ থেকে সম্পূর্ণ টাকা আগে বুঝিয়ে নিচ্ছে।
কৃষকদের অভিযোগের ভিত্তিতে আমি একজন ইউপি সদস্য হিসেবে তালা বদ্ধ করেছি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান বিষয়টা আমি অবগত ছিলাম না এখন জানতে পেরেছি খুবই দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।





