চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় গত কাল (২৩ জানুয়ারি) ৮.১৫ মিনিটে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিদুর ও সেক্রেটারি মাসিরের নেতৃত্বে অফিসে হঠাৎ হামলা চালানো হয়। ওই সময় শিবগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী জনসভার প্রস্তুতি চলছিল।
বিনোদপুর ইউনিয়ন আমীর মোঃ রেজাউল করিম জানান, ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী দল ওয়ার্ড বিএনপির নেতা মাহিদুর ও মাসিরের নেতৃত্বে পথসভার ঠিক আগে হামলা চালিয়ে নির্বাচনী অফিসে ভাঙচুর করেছে। এ সময় কয়েকজন কর্মী আহত হয়েছেন।
পরবর্তীতে ড. কেরামত আলী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে নির্বাচনে ব্যালেটে দাঁড়িপাল্লার জয় সন্ত্রাসীদের প্রতিহত করার একটি সুযোগ হিসেবে গ্রহণ করার আহবান জানান। তিনি শান্তিপ্রিয় জনগণকে সন্ত্রাস প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে হস্তক্ষেপের দাবি করেন।





