ডাকসু ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোটগ্রহণ শুরুর পর তিনি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

আবিদুল বলেন, “আমরা চাই সবাই ভোট দেন এবং নিজেদের প্রতিনিধি নিজেরাই বেছে নেন। আমি সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”