তুরস্কে শান্তি আলোচনার চলাকালীন পাকিস্তানের হামলায় আফগানিস্তানের পাঁচ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাক-আফগান সীমান্তে সংঘটিত এই ঘটনায় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলার হাসপাতালে এক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে চারজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। আহতরা সবাই আফগানিস্তানের নাগরিক। সীমান্তের অন্য পাশে পাকিস্তানে কেউ নিহত বা আহত হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।
সংবাদ লোড হচ্ছে...





