সিলেট ও সুনামগঞ্জে শনিবার (১৮ এপ্রিল) জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


\r\n

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রান্সফরমার মেরামত ও লাইনের উন্নয়ন কাজ চলবে। এ সময় বন্দরবাজার, জেলরোড, কালীঘাট, সোবানীঘাট, কাষ্টঘর, লালদীঘিরপাড়সহ নগরের বড় অংশে বিদ্যুৎ থাকবে না।


\r\n

অন্যদিকে সুনামগঞ্জে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উন্নয়নকাজের অংশ হিসেবে ৩৩ কেভি লাইনের কাজ করা হবে। এতে মল্লিকপুর, বিসিক এলাকা, পুলিশ লাইন, ও ওয়েজখালীসহ আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।


\r\n

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।