ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আগামীকাল শনিবার (১৬ আগস্ট) উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রা চলাকালে নির্দিষ্ট সময় ও রুটে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
\r\nডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জন্মাষ্টমী উপলক্ষে শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকার কিছু গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে চলার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
\r\n🔶 শোভাযাত্রার রুট:
\r\nঢাকেশ্বরী জাতীয় মন্দির ⇔ পলাশী বাজার ⇔ জগন্নাথ হল ⇔ কেন্দ্রীয় শহীদ মিনার ⇔ দোয়েল চত্বর ⇔ হাইকোর্ট ⇔ বঙ্গবাজার ⇔ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন ⇔ গোলাপশাহ মাজার ⇔ গুলিস্তান মোড় ⇔ নবাবপুর রোড ⇔ রায় সাহেব বাজার ⇔ বাহাদুর শাহ পার্ক।
\r\n🚫 ডিএমপির নির্দেশনা:
\r\n১. শোভাযাত্রার রুটে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।
\r\n২. উচ্চস্বরে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার নিষেধ।
\r\n৩. শোভাযাত্রায় অংশ নিতে হলে প্রারম্ভেই যোগ দিতে হবে, মাঝপথে যোগ দেওয়া যাবে না।
\r\n4. নিরাপত্তার জন্য হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটার প্রভৃতি বহন নিষিদ্ধ।
\r\n৫. শোভাযাত্রা চলাকালে রাস্তা বা চলমান গাড়িতে কোনো ফলমূল ছোড়া যাবে না।
\r\n৬. শোভাযাত্রা চলাকালে রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
\r\n৭. সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে দ্রুত নিকটস্থ পুলিশ সদস্যকে জানানোর অনুরোধ।
\r\n৮. আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা মেনে চলার অনুরোধ।
\r\n৯. ব্যারিকেড, পিকেট বা আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের সহযোগিতা করুন।
ডিএমপি জানায়, শোভাযাত্রা চলাকালীন সম্মানিত নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে, জন্মাষ্টমী উদ্যাপন সুষ্ঠু, নিরাপদ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।





