স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় লুইসভিলের মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা তিন থেকে বেড়ে কমপক্ষে সাতজন হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বিমানটি হাওয়াইয়ের হনুলুলুর উদ্দেশ্যে উড্ডয়ন করার সময় দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরটি সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করেছে এবং যাত্রীদের তাদের ফ্লাইটের সময়সূচী নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকাল পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। দুর্ঘটনার সময় বিমানটিতে ৩৮ হাজার গ্যালন জ্বালানি ছিল, যা বিমানবন্দরের দুটি ভবন ক্ষতিগ্রস্ত করেছে। লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, আগুন নেভানোর জন্য ১০০-এর বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।
সংবাদ লোড হচ্ছে...





