মুজাহিদুল ইসলাম, (সাতক্ষীরা প্রতিনিধি)
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে ম্যারাথন উইথ রান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজ থানা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ৬ই জানুয়ারি (শুক্রবার )সকাল ৭টায় সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে লাল কার্ড দেখানোর মাধ্যমে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে এই ম্যারাথন উইথ রান শুরু হয়ে ফুড অফিস মোড়, নারকেলতলা মোড় ,আসিফ চত্বর, লাবনী মোড়, কলেজ মোড় হয়ে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে যেয়ে শেষ হয়।
উক্ত ম্যারাথন উইথ রান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মোঃ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুনতাসির বিল্লাহ, ইসলাম শিক্ষা বিভাগীয় প্রধান প্রফেসর মিয়ারাজ হোসাইন, ব্যাংকার সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা সংসদীয় দুই আসনের জামায়াতে ইসলামীর নমিনি মুহাদ্দিস আব্দুল খালেকের পুত্র হাসান আল বান্না, ছাত্রশিবিরের শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসানসহ শিবিরের শহর ও কলেজ শাখার নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা ।
প্রধান অতিথি আল মামুন তার বক্তব্যে বলেন, ৫ই আগস্ট ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের লাল কার্ড দেখিয়ে বিদায় দিয়েছে। বাংলাদেশে আর কেউ নতুনভাবে ফ্যাসিস্ট হতে চাইলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে আবার লাল কার্ড দেখিয়ে দিবে। তিনি বলেন আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে তরুণ সমাজ চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজদের বিরুদ্ধে লাল কার্ড দেখাবে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে সুন্দর, সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, উক্ত ম্যারাথন উইথ রানে প্রথম তিনজন সহ মোট ২০ জনকে পুরস্কৃত করা হয়।