ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের তাৎপর্য এবং শ্রমজীবী মানুষের কল্যাণে সংগঠনের ভূমিকা তুলে ধরতে এ আয়োজন করা হয়।


\r\n

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা হাসনাইন আল মূসা। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি নৈতিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


\r\n

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম। এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


\r\n

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সবার মধ্যে ইফতার বিতরণ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।