শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।


\r\n

সোমবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ এই সিদ্ধান্ত দেন। তবে অপর আসামি, সাংবাদিক মনজুরুল আলম পান্নার জামিনের শুনানি এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে।


\r\n

এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্টের বেঞ্চ, বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসনের নেতৃত্বে পৃথক আবেদনে তাদের জামিন মঞ্জুর করে। একই দিনে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করে আপিল বিভাগে। রোববার আপিল বিভাগের চেম্বার আদালত ওই আবেদনের শুনানির জন্য বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠায়। জামিন আবেদনের পক্ষে আদালতে ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, সারা হোসেন ও রমজান আলী শিকদার।


\r\n

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। মামলাটি দায়ের করেছিলেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম।