লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে  ১১ দলীয় জোটের  দাঁড়িপাল্লার প্রার্থী এ আর হাফিজ উল্লাহ নির্বাচনী 'ইশতেহার' ঘোষণা করা হয়েছে। 
‎শনিবার ০৭ ফেব্রুয়ারি সকালে কমলনগর উপজেলার হাজিরহাটে একটি চাইনিজ রেস্টুরেন্টে এই ইশতেহার ঘোষণা করা হয়। 
‎এইসময় লিখিতভাবে ইশতেহার পাঠ করেন জামায়াত মনোনীত ১১দলীয় জোটের দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্লাহ। ইশতেহারে ১৭ দফায় ৬২ পয়েন্ট স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধান ও সম্ভাবনা তুলে ধরা হয়। ‎গুরুত্ব দেওয়া হয় নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ ও ভুলুয়া নদী খনন।

 এছাড়াও উল্লেখ যোগ্য বিষয় হলো-দূর্যোগ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের সমস্যা নিরসন,দূর্নীতিকে লালকার্ড,সমাজ সংস্কার,স্বাস্থ্য নিরাপত্তা,নারী শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা, কৃষি সম্প্রসারণ, মৌলিক সেবা,শিক্ষা ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংস্কার ও বাজার সংস্কার,ধর্মীয় প্রতিষ্ঠান ও সাম্প্রদায়িক সম্প্রীতি, ক্রিড়ার উন্নয়নে গুরুত্বারোপ করা হয়। 
‎এইসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, সদস্য সচিব মাওলানা হুমায়ুন কবির, সাবেক কমলনগর উপজেলা আমীর ডা.নুর উদ্দিন মাহমুদ,উপজেলা আমীর আবুল খায়ের,রামগতি পৌরসভার আমীর মাওলানা আবুল খায়ের, রামগতি উপজেলা আমীর মাওলানা আব্দুর রহিম প্রমুখ