লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন জামায়াতের প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী। 

‎মঙ্গলবার ২০ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন জেলা রির্টানী কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট লিখিতভাবে আবেদন করেন।

‎জানা যায়,১০ দলীয় জোটগত কারণে জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম কে সমর্থন জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।

‎নাজমুল হাসান বলেন,জামায়াতে ইসলামী একটি আর্দশিক সংগঠন।  সংগঠনের সিদ্ধান্তের আলোকে এখানে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এনসিপি প্রার্থী মাহবুব আলমের প্রতি আমার পূর্ণাঙ্গ সমর্থন  থাকবে।