‎লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 

লক্ষ্মীপুরে ২৫০০শ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে ওয়েল ফেয়ার এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স। 
‎মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে শহরের একটি রেষ্টুরেন্ট ওয়ামী লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এই বৃত্তি প্রদান ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
‎এইসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ামীর লক্ষ্মীপুর জেলা প্রধান উপদেষ্টা মাস্টার রুহুল আমীন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান শামছুল করিম,ওয়ামীর লক্ষ্মীপুর জেলা সভাপতি অধ্যাপক আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ, বক্তব্য রাখেন সহ সভাপতি রেজাউল করিম সুমন,চন্দ্রগঞ্জ থানা সভাপতি মোঃ মহিউদ্দিন,  সাধারণ সম্পাদক মমিনুল হক মামুন, রামগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন মামুন প্রমুখ  
‎পরে ট্যালেন্টফুল প্রাপ্ত অর্ধশতাধিক শিক্ষার্থী মাঝে বৃত্তি প্রদান করা হয়।