লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে মাদক বিরোধী ক্রিকেট, ভলিবল, কাবাডি, ব্যাডমির্ন্টন ও দাবা টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৮ ডিসেম্বর সকালে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
‎এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ শরিফ উদ্দিন, পরিদর্শক এস এম আলম খান প্রমুখ
‎অতিথিরা বক্তব্যে বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্ম মাঠের খেলাধুলার বাহিরে গিয়ে মোবাইল আসক্তি ও মোবাইল গেমসে জড়িয়ে পড়ছে। তাছাড়া অসৎ সঙ্গের কারণে মাদকে আসক্ত হয়ে পড়ছে। এইসকল কাজ থেকে বিরত থাকার জন্য খেলাধুলার বিকল্প নেই। 
‎পরে অতিথিরা বেলুন উড়িয়ে ২দিন ব্যাপী ক্রিকেট, 
‎ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন ও দাবা টুর্নামেন্টের উদ্বোধন করেন।