‎লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় সীলসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করা হয়। 
‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়। 
‎আটক সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রেসের স্বত্ত্বাধিকারী। 
‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রেসে অভিযান চালায়। এসময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ৬ টি সীল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী মাজিষ্ট্রেটের হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে আসেন। পরে সীলগুলোসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করে আটক সোহেলকে থানায় নিয়ে যায়। 
‎আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সীলগুলো বানিয়েছেন। তবে কে বা কারা সীল বানানোর অর্ডার দিয়েছেন তাপ্রকাশ করেননি তিনি। 


‎জেলা প্রশাসনের নির্বাহী মাজিষ্ট্রেটের হাসান মাহমুদ নাহিদ বলেন, কোনভাবেই এই প্রেসে ভোটেরর সীল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। 
‎অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ বিষয়ে বলেন, গোপন তথ্যের বিত্তিতে আমরা সোহেল রানা নামক এক ব্যবসায়ীকে নির্বাচনে ব্যবহার করা সিলসহ আটক করি , আটককৃত ব্যক্তির তথ্য অনুযায়ী নির্দেশ দাতাকে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।