‎লক্ষ্মীপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 
‎মঙ্গলবার ১৭ মার্চ বিকেলে জেলার সদর উপজেলায় উত্তর হামছাদী ইউপির কাফিলাতলী এলাকার মুন্সি বাড়ি প্রাঙ্গণে সমাজসেবামূলক প্রতিষ্ঠান ইকতারেন এর উদ্যোগে দুই শতাধিক লোকের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
‎বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শরীফ ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামছুল হক খান স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুছ।

‎প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন ইকতারেন কোনো ব্যক্তির নয়, ইকতারেন দশের এবং দেশের। 
‎সকলের সহযোগিতা নিয়ে ইকতারেন এর সেবামূলক কার্যক্রম এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। 
‎ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উত্তর হামছাদি উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান  মোঃ আনোয়ার পাটোয়ারী।
‎এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রভাষক রাকিব হোসেন, নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক সাদ্দাম হোসেন, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শংকর চন্দ্র দাস, ফরহাদ হোসেন প্রমুখ।
‎এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
‎পরে সংগঠনের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 
‎অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।