জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, বিএনপির মধ্যে ‘আওয়ামী বিষয়ক সম্পাদক’ রয়েছেন, এবং তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন রুমিন ফারহানা। তিনি আরও দাবি করেন, “হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা।”


\r\n

রোববার (২৪ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন হাসনাত।


\r\n

তিনি বলেন, “রুমিন ফারহানা একসময় শেখ হাসিনার কাছে ফ্ল্যাট চেয়ে আবেদন করেছিলেন। আজকে আবার তিনিই সবচেয়ে বেশি কষ্টে আছেন হাসিনার পতনে। আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগের পণ্য বললে যাঁদের বোঝানো যায়, রুমিন তাঁদের একজন।”


\r\n

হাসনাত আরও বলেন, “রুমিন নিজেই দাবি করেন, গত ১৫ বছর তিনি ভালো ছিলেন। অবশ্যই ভালো থাকবেন, কারণ তিনি সব ধরণের ‘আওয়ামী সুবিধা’ পেয়েছেন।”


\r\n

নির্বাচন কমিশনের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, “ইসির ভূমিকা আমরা সবসময় প্রশ্নবিদ্ধ বলে মনে করি। আজও দেখলাম, পুলিশ বিএনপির নেতাকর্মীদের নির্বাচন কমিশনে ঢুকতে সহায়তা করেছে, আর আমাদের বাধা দিয়েছে। নির্বাচন কমিশন যেন এখন কিছু নির্দিষ্ট দলের পার্টি অফিসে পরিণত হয়েছে।”


\r\n

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ এখন আর গুন্ডাতন্ত্র চায় না, গণতান্ত্রিক উত্তরণ চায়। আমরা বারবার বলে এসেছি, একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। এর জন্য ইসিকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।”