অন্তর্বর্তী সরকার ছয় মাসের খাদ্য মজুদ এবং ২৯ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ রেখে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
\r\nরোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের সময় রিজার্ভ ছিল মাত্র ১৫ বিলিয়ন মার্কিন ডলার এবং ব্যাংকগুলো অচল হয়ে পড়ে। বর্তমান সময়ে রিজার্ভ ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই রিজার্ভ যথেষ্ট যাতে দেশের ছয় মাসের খাদ্য সরবরাহ নিশ্চিত করা যায়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক ব্যবস্থা একটি স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি।
\r\nপ্রেস সচিব আরও জানান, গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। ফ্যাসিস্টদের কার্যক্রম মোকাবিলা করা হয়েছে এবং এই সময়ে বিভিন্ন সংস্কার ও আইনগত কাঠামো তৈরি করা হয়েছে।





