রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


\r\n

সাক্ষাতকালে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির দীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবন নিয়ে প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা বজায় রাখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির নেওয়া বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাষ্ট্রপতি তার পেশাদারিত্ব, নিষ্ঠা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের কথাও স্মরণ করেন।


\r\n

রাষ্ট্রপতি আরও বলেন, ভবিষ্যতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান বিচারপতির পথপ্রদর্শক ভূমিকা সব সময় প্রাসঙ্গিক থাকবে।


\r\n

আগামী ২৭ ডিসেম্বর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে অবসরে যাচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ।