রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।


\r\n

মঙ্গলবার সন্ধ্যায় তার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। বঙ্গভবন থেকেও হ্যাকের ঘটনা স্বীকার করা হয়েছে। পরে অ্যাকাউন্টটি উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।


\r\n

রাষ্ট্রপতির এপিএস মো. সাগর হোসেন গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি মহোদয়ের ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাকড হয়েছিল। কয়েক মিনিটের জন্য এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে বিটিআরসি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়।