জাতীয় তায়কোয়ানডো, অ্যাথলেটিকস, আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত ম্যানেজার, কোচ ও খেলোয়াড়দের মাঝে ব্লেজার ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগকে চ্যাম্পিয়ন ট্রফি এবং মনোবিজ্ঞান বিভাগকে রানার্সআপ ট্রফি প্রদান করা হয়। এছাড়া ৬২ জন অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ ও ম্যানেজারের মাঝে ব্লেজার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাবির উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেন, “খেলার মাঠে আমরা মাঝে মাঝে অপ্রত্যাশিত গোলযোগের ঘটনা দেখি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খেলাধুলা একটি জাতির শৃঙ্খলা ও সভ্যতার প্রতিচ্ছবি। তাই খেলার মাঠেও সেই সভ্যতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। তা না হলে এটি বিশৃঙ্খলার জায়গায় পরিণত হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান এবং শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন





