গাজা সিটির জেইতুন এলাকায় শনিবার ইসরায়েলি বাহিনীর হামলায় একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের গাড়ি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশ করেছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-গাজা সংঘাতের সময় এখন পর্যন্ত অন্তত ৬৭,৯৬৭ ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,১৭৯ জন আহত হয়েছেন।

হামলার এই নতুন ঘটনা যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন, ইসরায়েলি অভিযান অব্যাহত থাকলে সংঘাত পুনরায় তীব্র রূপ নিতে পারে।