শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহী জেলা সার্কিট হাউসে ভার্চুয়ালি তিনি মোট ১২টি প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে ৯টি প্রকল্পের শুভ উদ্বোধন এবং ৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: রাজশাহীর পবা উপজেলার হরিপুর হাটের নবনির্মিত মার্কেটের দ্বিতীয় তলা, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বাঘা উপজেলার চক ছাতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, রাজশাহী নগরের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নির্মিত ভবন, চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক শিক্ষা প্রকল্পের (পর্যায়-১) আওতায় মোহনপুর উপজেলার ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, রাজশাহী নগরের হড়গ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয়তলা ভবন, রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ, গোদাগাড়ী উপজেলার ৭২ মিটার লম্বা পান্তাপাড়া-ভাগাইল ব্রিজ, চারঘাট উপজেলার নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ।
ভিত্তিপ্রস্তর স্থাপন করা তিনটি প্রকল্প হচ্ছে: তানোর উপজেলার কাশিম বাজার থেকে বায়া রাস্তার প্রশস্তকরণ ও শক্তিকরণ, বাগমারা উপজেলার একতলা ভূমি অফিস, একই উপজেলার বীরকৎসা হাটের দুইতলা ভবন।
প্রকল্পগুলোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, এবং পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রমুখ।
উদ্বোধনের আগে শনিবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিমানযোগে রাজশাহীতে পৌঁছান। সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক সভা শেষে তিনি প্রকল্পগুলোর উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি নাটোরের উদ্দেশে রাজশাহী ত্যাগ করেন। নাটোরে তিনি নাটোর সদরে মিনি স্টেডিয়াম উদ্বোধন, নাটোর জেলা পরিষদে আলোচনা সভা এবং এলজিইডির কাজের উদ্বোধন শেষে সেখান থেকে রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।





