রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ—তা জনগণই নির্ধারণ করে, রাষ্ট্রের উচিত আইনের শাসন নিশ্চিত করা।

\r\n

শনিবার (১০ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

\r\n

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাত্রা নিয়ে কোনো সংস্থার জানা ছিল না—এ কথা বিশ্বাসযোগ্য নয়। সরকারের সম্মতি ছাড়া তিনি দেশ ত্যাগ করতে পারেন না। তিনি অভিযোগ করেন, ১/১১-এর সময় যারা পেছন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কলকাঠি নাড়িয়েছে, এখনো তারাই সক্রিয়।

\r\n

তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, আদালত থেকে খালাস পাওয়ার পরও তার ওপর চালানো নির্যাতনের ক্ষত রয়ে গেছে। দেশে ফেরার পথে আইনি কোনো বাধা নেই, তবে সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে। বিদেশে থেকেও সবাইকে ঐক্যবদ্ধ করে তিনি আন্দোলনকে সফল করেছেন বলে দাবি করেন গয়েশ্বর।

\r\n

তিনি আরও বলেন, গণতন্ত্রই হলো সব ধরনের রাজনৈতিক সংস্কারের পূর্বশর্ত।