মিটারে সিএনজি চালানোর বাধ্যবাধকতা বাতিলের দাবিতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন সিএনজি অটোরিকশা চালকরা। এতে রাজধানীর রামপুরা, মিরপুর-১, মিরপুর-১৪, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে।
\r\nরবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে চালকরা সড়কে নেমে আন্দোলন শুরু করেন। অবরোধের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
\r\nঅবরোধকারীরা যাত্রীসহ চলমান সিএনজি অটোরিকশা আটকে দিচ্ছেন এবং নতুন ভাড়ানীতি বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাবেন।
\r\nএদিকে, ঘটনাস্থলে প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়নি। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়।





