রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সহ-সভাপতি (ভিপি) পদে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবীর এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে দফতর সম্পাদক ও আরবি বিভাগের একই সেশনের শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবন।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন সঙ্গীত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষা।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলে আরও রয়েছেন—
ক্রীড়া সম্পাদক: নার্গিস খাতুন
সহক্রীড়া সম্পাদক: মাহফুজুর রহমান শাওন
সাংস্কৃতিক সম্পাদক: আব্দুল্লাহ আল কাফী
সহসাংস্কৃতিক সম্পাদক: শাহরিয়ার আলম অধী
মহিলাবিষয়ক সম্পাদক: স্বপ্না আক্তার
সহ-মহিলাবিষয়ক সম্পাদক: নুসরাত ঈশিতা
তথ্য ও গবেষণা সম্পাদক: গাজী ফেরদৌস হাসান
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক: রেদোয়ানুল ইসলাম হৃদয়
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: রাফায়েতুল ইসলাম রাবিত
সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: নূর নবী
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মারুফ হোসেন
সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: নাইমুল ইসলাম নাঈম
বিতর্ক ও সাহিত্য সম্পাদক: মাসুম বিল্লাহ
সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক: জিসান বাবু
পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: এ আর রাফি খান
সহ-পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ)
সদস্য: মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও মো. আশরাফুল ইসলাম।
আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৭টি হল সংসদের জন্যও পৃথক প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল।
প্যানেল ঘোষণার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।





