সরকার রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সকল দপ্তরের অফিস সময় নির্ধারণ করেছে। এই সময়ে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত।


বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

নির্ধারিত সময়ের মধ্যে জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১:১৫ পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।


ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।