ইরান আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে, এমন সময় যখন দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে রয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে হরমুজ প্রণালীর কাছে এবং বন্দর আব্বাসের পশ্চিমে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বন্দর আব্বাসের প্রায় ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে।


এর আগে দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের গেরাশ এলাকায় ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতাও ছিল প্রায় ১০ কিলোমিটার।


অন্যদিকে, সাম্প্রতিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক সপ্তাহে বিমান হামলা ও পাল্টা হামলার ঘটনায় বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি উপসাগরীয় দেশ সম্ভাব্য হামলার সতর্কতা জারি করেছিল।


সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, চলমান সংঘাতে এ পর্যন্ত ইরানে প্রায় ১৩০০ জন, লেবাননে ২০০-এর বেশি এবং ইসরায়েলে এক ডজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে