যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি চিকিৎসা কাজে ব্যবহৃত বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

\r\n

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, দুর্ঘটনাকবলিত ডুয়েল প্রোপেলার উড়োজাহাজটি রোগী পরিবহন ও চিকিৎসা সরঞ্জাম বহনের কাজে ব্যবহৃত হতো। ঘটনার সময় এটি একটি হাসপাতালে রোগী আনতে যাচ্ছিল।

\r\n

উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। বিমানের ভেতরেই চার আরোহীর মৃত্যু হয়।

\r\n

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।