চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার (১০ মে) বিকেলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

\r\n

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।” তিনি দুই দেশকে “দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার” জন্য অভিনন্দন জানান।

\r\n

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে। সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে শান্তিপূর্ণ সমাধানের পথে এগোতে চেয়েছি।”

\r\n

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতিতে জানান, “ভারত ও পাকিস্তান উভয় পক্ষই স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক পদক্ষেপ ও গুলিবর্ষণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।”

\r\n

দুই দেশের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনা ও পাল্টা সামরিক অভিযানের মধ্যে এই যুদ্ধবিরতির ঘোষণাকে অঞ্চলটির জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।