যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনায় পাইলট প্রাণে বেঁচে গেছেন এবং তিনি সামান্য আহত হয়েছেন।
মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার লাস ভেগাসের উত্তরে নেলিস এয়ার ফোর্স বেসের নিয়ন্ত্রিত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এটি ইন্ডিয়ান স্প্রিংসের কাছে নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের ভেতরে পড়ে।
বিমানটি ভেঙে পড়ার আগে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
\r\n\r\n\r\n
দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।





