ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো সরাসরি আলোচনায় বসেনি তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাতে আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।


\r\n

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বাঘাই জানান—আলোচনার যেসব কথা শোনা যাচ্ছে, সেগুলো মূলত মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাওয়া বার্তা, যেখানে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহ দেখিয়েছে।


\r\n

তিনি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, আমেরিকার ভেতরেই তাদের কূটনৈতিক দাবির গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে, আর অন্য পক্ষ বারবার অবস্থান বদলাচ্ছে।


\r\n

বাঘাই আরও বলেন, ইরান শুরু থেকেই নিজের অবস্থান স্পষ্ট রেখেছে এবং তারা কোন কাঠামোর ভিত্তিতে এগোবে, তা নির্ধারিত। যুক্তরাষ্ট্রের পাঠানো প্রস্তাবগুলোকে তিনি অতিরিক্ত ও অযৌক্তিক বলে মন্তব্য করেন।


\r\n

পাকিস্তানের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, সেসব বৈঠক পাকিস্তানের নিজস্ব কাঠামোর অংশ, যেখানে ইরান অংশ নেয়নি। তবে আঞ্চলিক দেশগুলো যুদ্ধ বন্ধে উদ্বিগ্ন হওয়াকে ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি, পাশাপাশি মনে করিয়ে দেন—এই সংঘাতের সূচনা কারা করেছে, সেটিও বিবেচনায় রাখা উচিত।