যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে নতুন করে যুক্তরাষ্ট্রের তিনটি বি–১ বোমারু বিমান অবতরণ করেছে। ঘাঁটিটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কৌশলগত বোমারু বিমান মোতায়েনের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে দেশটির সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেন।

লন্ডনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিরক্ষামূলক অভিযানের জন্য এসব ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা।