বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার বলেছেন, দেশের ইতিহাস সাক্ষ্য দেয়—যখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জনগণ বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে। আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


\r\n

তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং আইনশৃঙ্খলাসহ প্রতিটি খাতে মৌলিক ও কাঠামোগত পরিবর্তন আনবে।”


\r\n

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালি ও সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রফিক সিকদার।


\r\n

এর আগে তার নেতৃত্বে একটি বিশাল র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।


\r\n

সমাবেশে রফিক সিকদার আরও বলেন, “যারা বিএনপিকে ষড়যন্ত্র করে নির্বাচনের বাইরে রাখতে চায় কিংবা ভোট বানচালের অপচেষ্টা করছে, তাদের উদ্দেশে বলছি—নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচন ঠেকানোর কোনো সুযোগ নেই। যারা ভোট ঠেকাতে চায়, তারা আসলে ফ্যাসিবাদের সহচর। ইতিহাস তাদের ক্ষমা করবে না।”


\r\n

সমাবেশে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে সমাবেশস্থল হয়ে ওঠে স্লোগানে মুখর।