সংবাদ লোড হচ্ছে...
সংবাদ লোড হচ্ছে...
উপজেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মোঃ জহুরুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং চৌগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
মোঃ জহুরুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয়। রাজনৈতিক কারণে আমি হামলার শিকারও হয়েছি। দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম, তবে দলীয় স্বার্থে সাবিরা সুলতানাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি নিজের মনোনয়ন প্রত্যাহার করেছি। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেও আমি এবং আমার সমর্থকরা দলের মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার পক্ষে মাঠে থাকব এবং এলাকার মানুষের সেবায় আগের মতোই নিয়োজিত থাকব।”