তাওহীদ: চৌগাছা প্রতিনিধি (যশোর): যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে বিএনপির প্রাথমিক তালিকায় ঘোষিত ধানের শীষের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে চৌগাছায় মিছিল ও সমাবেশ হয়েছে। বিকেলে প্রেসক্লাব মোড়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জহুরুল ইসলামের সমর্থনে এ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সহ-সভাপতি হুসাইন আহমেদ এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শাহিদুল ইসলাম। বক্তব্যে মাসুদুল হাসান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও চৌগাছা থেকে কেউ বিএনপির সংসদ নির্বাচন মনোনয়ন না পাওয়াটা বড় বঞ্চনা।
তিনি আরও বলেন, “আমাদের দাবি একটাই—চৌগাছা থেকেই এবার মনোনয়ন দেওয়া হোক। আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে সংসদে পাঠাতে চাই, যাতে চৌগাছার উন্নয়ন দ্রুত এগিয়ে যায়।” প্রাথমিক তালিকায় ঘোষিত প্রার্থী পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমরা চাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবহেলিত চৌগাছার প্রতি দৃষ্টি দিয়ে চূড়ান্ত মনোনয়ন তালিকায় জহুরুল ইসলামকে বিবেচনা করুন।”
পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার বলেন, “জহুরুল ইসলামের ডাকে জনস্রোত প্রমাণ করে—জনগণ ধানের শীষের পক্ষে প্রস্তুত।” তিনি আরও জানান, “চূড়ান্তভাবে যিনি মনোনয়ন পাবেন, আমরা তার পাশে ঐক্যবদ্ধ থাকবো এবং ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।”
সমাবেশ শেষে প্রেসক্লাব মোড় থেকে একটি মিছিল বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মতিউর রহমান মন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক তুহিন আক্তার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, হাকিমপুর ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক আবু ছার, পাতিবিলা ইউনিয়নের সভাপতি মাস্টার আলী আকবার ও সাধারণ সম্পাদক কবীর উদ্দিন বাবলু, জগদীশপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাস্টার মহিদুল ইসলাম, ফুলসারা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালাম, বিএনপি নেতা মজনুর রহমান, পাশাপোল ইউনিয়নের সভাপতি ড. জহুরুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন অপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দিন, যুবদল নেতা কামরুল ইসলাম, মাহফুজুর রহমান পলেন, এম ইলিয়াস আলী, শিমুল রহমান, নাজমুল ইসলাম, কৃষক দলের সভাপতি আজগর আলী, সহ-সভাপতি বিএম ইকলাচ, সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বিএম বাবু, আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রদল নেতা মাজিদুল ইসলাম, ইমরান নাজির, ইমরান হোসেন, নারায়নপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, রোবায়েত সালাম প্রমুখ।
অন্যদিকে একইদিন বিকেলে যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম ঝিকরগাছা উপজেলার নির্বাসখেলা ইউনিয়নের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত শওকত আলীর কবর জিয়ারত করেন।





