জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল রবিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে দলটি বিকেল ৪টা ১২ মিনিটে ভবনে প্রবেশ করে।

\r\n

দলটি জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে চারজন প্রতিনিধি নিয়ে এসেছে। প্রতিনিধিদলে রয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

\r\n

প্রেস উইং জানিয়েছে, এ বৈঠকের পর সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সাড়ে ৭টায় বিএনপির সঙ্গেও একই বিষয়ে আলোচনা হবে।