রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি আবাসিক ভবনে আগুন লাগেছে।


সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, ভবনের ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত হয়।


সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে এবং বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।


ঘটনায় কেউ আহত হয়নি। এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।