যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হয় মারা গেছেন, না হলে খুবই খারাপ অবস্থায় আছেন। তিনি আরও বলেন, ইরানে বর্তমানে কার্যত কোনো নেতৃত্ব নেই।
ফ্লোরিডার মিয়ামি শহরে এক সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে ইরানের নেতৃত্ব ও প্রতিরক্ষা সক্ষমতা ভেঙে পড়েছে। তার ভাষায়, “তাদের নেতারা সব মৃত, সর্বোচ্চ নেতা আর সক্রিয় নেই।”
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নৌ ও বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির সক্ষমতাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন সূত্রে জানা গেছে, মোজতবা খামেনি আহত হলেও জীবিত আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক সংঘাতে নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়।





