মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদানের জেরে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে।


\r\n

আহতরা হলেন বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াতের চার সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। সংঘর্ষের ঘটনাস্থল থেকে জামায়াতের দুই কর্মী হরেন-শহিদুল ও আশরাফ হোসেনকে আটক করা হয়েছে।

\r\n

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।