মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোআকান রাজ্যে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আর তিনজন আহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তরের বরাতে জানা গেছে, শনিবার স্থানীয় সময় দুপুরের আগে উপকূলীয় শহর কোয়াহুয়ায়ানার পুলিশ স্টেশনের সামনে গাড়িটি বিস্ফোরিত হয়। ঘটনার তদন্তভার গ্রহণ করেছে সংশ্লিষ্ট দপ্তর।
প্রাথমিকভাবে তিনজন নিহতের খবর জানানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিনজন স্থানীয় পুলিশ কর্মকর্তা রয়েছেন।
তথ্যসূত্র: মেহের





