মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) সংসদীয় আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
\r\nজানা গেছে, প্রার্থী সমর্থনের তথ্যের গরমিল এবং মামলাসংক্রান্ত তথ্য গোপন করায় নয়জন মনোনয়নপত্র যাচাই করা হলে চারজনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া মামলার তথ্য গোপন করায় বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসাইন নূরানী ও বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লার মনোনয়ন বাতিল হয়েছে। একই সঙ্গে মনোনয়নপত্রের বিভিন্ন তথ্যের অসামঞ্জস্যের কারণে সিপিবির প্রার্থী শেখ মো. কামাল হোসেনের প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়েছে।
\r\nমুন্সীগঞ্জ-৩ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন:
\r\n- \r\n
- \r\n
বিএনপি দলীয় প্রার্থী মো. কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক
\r\n \r\n - \r\n
ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান
\r\n \r\n - \r\n
জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদার
\r\n \r\n - \r\n
খেলাফত মজলিস বাংলাদেশের হাজী আব্বাস কাজী
\r\n \r\n - \r\n
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মো. শিমুল
\r\n \r\n
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানিয়েছেন, বিধি অনুযায়ী মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্ধারিত সময়ে আপিলের সুযোগ থাকবে।





