মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে দুর্বৃত্তদের হাতে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন আমেনা বেগম (৩২) এবং তার আট বছর বয়সী মেয়ে মরিয়ম। সোমবার সকালে এ ঘটনা ঘটে।


\r\n

নিহত আমেনা বেগমের স্বামী মিজান মিয়া। তারা স্থানীয় নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

\r\n

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে আমেনা বেগম তার পরিবার নিয়ে ওই বাড়িতে ভাড়া ওঠেন। সোমবার বেলা ১২টার দিকে স্থানীয়রা বাসার ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজায় ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।


\r\n

খবর পেয়ে সিরাজদীখান থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

\r\n

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।