ফুলবাড়ীতে মুক্তাকী কল্যাণ সংস্থা ও হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশের অর্থায়নে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট সৈয়দপুর গ্রামে মুত্তাকী কল্যাণ সংস্থার আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের মাঠে এই কম্বল বিতরণ করা হয়।


কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশের পরিচালক নব মুসলিম মোহাম্মদ রাজ, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুত্তাকী কল্যাণ সংস্থার সভাপতি ডাঃ সোলায়মান মন্ডল, সাধারণ সম্পাদক এস এম নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিন আমজাদ এবং ইউপি সদস্য মোঃ হাসেদ আলী মাস্টার।


\r\n\r\n

এর আগে বিরামপুরের রতনপুর গ্রামে ৩০টি নব মুসলিম পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে অসহায় ও ছিন্নমূল মানুষরা খুশি প্রকাশ করেছেন।