বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল অনুমোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনে এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

দলের সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, নতুন কমিটি সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় করবে। মুক্তিযুদ্ধের প্রজন্মকে সংগঠিত করা, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং দলের নীতি–আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ায় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।