রাজধানীর পল্লবীতে এক দম্পতি ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মাসুম (৩০), তার স্ত্রী সুমী (২৫) এবং তাদের দুই সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।
\r\nপল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
\r\nপুলিশের ভাষ্য অনুযায়ী, মিরপুর ১১ নম্বর সেকশনের পল্লবী থানাধীন বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে মরদেহগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়।
\r\nপ্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, দুই শিশুকে হত্যার পর দম্পতি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
\r\nএদিকে স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে।





